রবিবার, আগস্ট ৯, ২০২৬

মাদুরোর অনুপস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডেলসি রদ্রিগেজ: ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

কারাকাস, ৪ জানুয়ারি : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

রোববার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ভেনেজুয়েলার হাইকোর্ট প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করার স্বার্থে ডেলসি রদ্রিগেজের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিল।

বিবিসি জানায়, সুপ্রিম কোর্ট তার রায়ে আরও উল্লেখ করেছে যে— দেশের ধারাবাহিকতা, সরকারের কার্যকারিতা এবং রাষ্ট্রপতির সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো কার্যকর হবে, তা নির্ধারণে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে এক সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার শাসনভার গ্রহণে একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন। দেশটিতে ‘নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের দাবি, ডেলসি রদ্রিগেজ বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার সঙ্গে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে—তা নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ