বুধবার, এপ্রিল ২২, ২০২৬

মন্ত্রিপরিষদে দপ্তর পুনর্বণ্টন, দুই মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

পাঠক প্রিয়

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো....

অনলাইন প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিপরিষদে দুই মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

পুনর্বণ্টন অনুযায়ী, মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর দপ্তরে পরিবর্তন আনা হয়েছে। এর আগে তার অধীনে খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয় ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার দায়িত্ব থেকে খাদ্য মন্ত্রণালয় বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এর দায়িত্ব সম্প্রসারণ করা হয়েছে। তিনি আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন করে তার সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এ দায়িত্ব পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ