নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (সকাল) সাড়ে ৮টার দিকে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।


