প্রিমিয়ার ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকের ৩৩১তম পর্ষদ বৈঠকে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রিমিয়ার ব্যাংকের সূত্রে এই তথ্য জানা গেছে।
মনজুর মফিজ ২০২২ সালের ১৬ জানুয়ারি ওয়ান ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। তারও আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রিমিয়ার ব্যাংকের নতুন এই পদে মনজুর মফিজের যোগদান ব্যাংকের নীতি ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



