শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ৬ জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার সঙ্গে জ্বালানি ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগে আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপোকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ডিপার্টমেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েন এবং তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক চাপ প্রয়োগের অংশ হিসেবে একের পর এক নতুন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) ভেনেজুয়েলার একটি বিশাল তেলবাহী ট্যাংকার জব্দের পরদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, জব্দ করা জাহাজটি মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, ট্যাংকারটিতে নিষেধাজ্ঞার আওতাধীন তেল অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জাহাজটির তেল জব্দ করার প্রক্রিয়াও শুরু করবে যুক্তরাষ্ট্র।

এদিকে নতুন করে ছয় জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা ভঙ্গের কারণে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত আরও ৩০টির বেশি তেলবাহী জাহাজ শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারে।

ওয়াশিংটনের এই ধারাবাহিক নিষেধাজ্ঞাকে কারাকাস ‘রাজনৈতিক চাপ’ হিসেবে উল্লেখ করেছে। মাদুরো সরকার বলছে, এসব পদক্ষেপ ভেনেজুয়েলার জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ‘অবৈধ ও দুর্নীতিগ্রস্ত’ ব্যবসায়িক নেটওয়ার্ক ধ্বংস করা এবং মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধি করা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ