শনিবার, জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে: জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন, এএফপি : যুক্তরাষ্ট্র ভবিষ্যতে অনির্দিষ্টকাল ধরে ভেনেজুয়েলার তেল বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বের কাছ থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেওয়ার ঘোষণা দেওয়ার পর বুধবার এ মন্তব্য করেন তিনি।

মিয়ামিতে অনুষ্ঠিত গোল্ডম্যান স্যাকস এনার্জি ইভেন্টে বক্তৃতাকালে রাইট বলেন, “আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব—প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর ভবিষ্যতে উৎপাদিত তেল অনির্দিষ্টকাল ধরে বাজারে বিক্রি করা হবে।”

এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ‘উচ্চমানের, নিষেধাজ্ঞাভুক্ত’ অপরিশোধিত তেল হস্তান্তর করবে। তিনি দাবি করেন, এই তেল বাজারদরে বিক্রি করে যে অর্থ আসবে, তা তার ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকবে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ভেনেজুয়েলার তেলের প্রবাহ পুনরায় চালু করা হবে, তা মার্কিন রিফাইনারিগুলোতে সরবরাহ করা হবে এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ‘শেপার্ড অ্যাকাউন্টে’ আয় জমা রাখা হবে। শেষ পর্যন্ত এই ব্যবস্থায় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই লাভবান হবে বলে দাবি করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার জানিয়েছেন, ভেনেজুয়েলার নিষিদ্ধ তেলের ওপর আরোপিত মার্কিন অবরোধ বিশ্বের যেকোনো স্থানে কার্যকর রয়েছে। ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন বাহিনীর ট্যাংকার জাহাজ জব্দের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ লেখেন, “ভেনেজুয়েলার নিষিদ্ধ ও অবৈধ তেলের ওপর আরোপিত অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তে পুরোপুরি কার্যকর।”

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকার জাহাজ—এম/টি মারিনেরা—জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি আটক করা হয় এবং এটিকে আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থায় ট্র্যাক করা হচ্ছিল।

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়ন নীতির অংশ, যার লক্ষ্য ভেনেজুয়েলার তেল রপ্তানি সীমিত করা এবং দেশটির অর্থনৈতিক অবকাঠামোর ওপর চাপ আরও জোরদার করা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ