বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভেনেজুয়েলায় জ্বালানি সংকট: এক সপ্তাহের ছুটি ঘোষণা

পাঠক প্রিয়

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা তীব্র তাপপ্রবাহ ও জ্বালানি সংকটের মুখে সরকারি কার্যক্রম আংশিকভাবে স্থগিত করেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সরকারি কর্মচারীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, দীর্ঘদিন ধরেই দেশটি বিদ্যুৎ সংকট ও রেশনিং সমস্যায় ভুগছে। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় এবার প্রশাসনিক কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেলসি রদ্রিগেজ জানান, খ্রিস্টানদের পবিত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে সীমিত পরিসরে কার্যক্রম চালানো হবে অথবা ছুটি দেওয়া হবে।

তিনি আরও বলেন, টানা প্রায় ৪৫ দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে বিদ্যমান জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমান সংকট মোকাবিলায় তার প্রশাসন বিদ্যুৎ ব্যবহার কমানোর ওপর জোর দিচ্ছে।

 

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ