শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভূমিকম্পে ৫ জনের মৃত্যু, দুই শতাধিক আহত

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শোকবার্তায় আরও একজনের মৃত্যুর তথ্য জানা গেছে।

পূরান ঢাকায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাফিউল ইসলাম (আনুমানিক ২০ বছর), আবদুর রহিম (৪৮) এবং তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। রূপগঞ্জে ফাতেমা নামে ১০ মাস বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।

নিহত রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী ছিলেন। আর আবদুর রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়। তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় বসবাস করতেন।

এছাড়া, ঢাকাসহ নরসিংদী ও গাজীপুরে ভূমিকম্পের ফলে দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। কর্তৃপক্ষ এবং উদ্ধার সংস্থা আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

অভ্যন্তরীণ কর্মকর্তারা জনসাধারণকে সতর্ক থাকার জন্য এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তা করার জন্য পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ