অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে বাবা–ছেলে হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩) রয়েছেন। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি।
রাফির মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভবনের রেলিং নিচে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ চালিয়ে হতাহতদের হাসপাতালে পাঠায়।
ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠে, মানুষ হঠাৎ বের হয়ে আসে রাস্তায়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন সংশ্লিষ্ট জেলা ও থানা পর্যায়ে দ্রুত সমন্বয় করে কাজ করছে।
ঘটনাস্থলের আশপাশের ভবনগুলোতে ঝুঁকি আছে কি না তা যাচাই করতে কাজ শুরু করেছে সিটি করপোরেশনের প্রকৌশল দলও।