শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভূমিকম্পে মেট্রোরেলের কোনো স্থাপনার ক্ষতি হয়নি : এমডি ফারুক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো স্থাপনার ক্ষতি হয়নি। তিনি বলেন, মেট্রোরেলের সব ধরনের অবকাঠামো ও রেলপথ সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী যাত্রী পরিবহন স্বাভাবিকভাবে চলছে।

শনিবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এমডি ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে পর্যবেক্ষণে ক্ষতির কোনো চিহ্ন পাওয়া না গেলেও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাই অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে প্রকৌশলী ও বিশেষজ্ঞ দল বিভিন্ন লাইন, স্টেশন, পিলার এবং রেল কাঠামো পরিদর্শন করছে, যাতে সম্ভাব্য ক্ষতি বা ঝুঁকি থাকলে তা দ্রুত শনাক্ত করা যায়।

তিনি আরও বলেন, “যাত্রীর নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। তাই ঘটনার পরপরই আমরা স্বস্ব বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছি। কোথাও কোনো ক্ষতি হয়ে থাকলে তা দ্রুত মেরামত করা হবে।”

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রোরেলের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সব ধরনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের ভীত না হয়ে নিয়মিত যাতায়াতের অনুরোধও করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ