রবিবার, জুলাই ১২, ২০২৬

ভুল হলে গঠনমূলক সমালোচনার আহ্বান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর

পাঠক প্রিয়

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ, ২৮ ফেব্রুয়ারি: সরকারের কর্মকাণ্ডে কোনো ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকার ভুল করলে তা ধরিয়ে দিতে হবে, তবে কেউ যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। “সত্যকে সত্য, সাদাকে সাদা বলার বিষয়টি আমরা দেখতে চাই। আমরা জনগণের সরকার,” বলেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যেন কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করবে সরকার। “আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারলে তা শুধু গণমাধ্যম নয়, দেশের জন্যও মঙ্গল বয়ে আনবে,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার চায় গণমাধ্যম বিকশিত হোক। তবে এজন্য সাংবাদিকদের সমস্যার সমাধান জরুরি। সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বক্তব্য রাখেন ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ অনেকে।

অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ