শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

ব্যাংকিং চ্যানেলে ভার্চুয়াল মিটিংয়ের চার্জ পাঠানোর সুযোগ

পাঠক প্রিয়

চলমান করোনা পরিস্থিতিতে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভার্চুয়াল মিটিংয়ের চার্জ সেবাদাতা প্রতিষ্ঠানকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত আলাদা দুটি সার্কুলার জারি করা হয়েছে।

সেমিস্টার ফি সংক্রান্ত সার্কুলারে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে অনলাইনের সহযোগিতা নিচ্ছেন। সেই কোর্স ফি ব্যাংকিং চ্যানেলে পাঠানো যাবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুই সেমিস্টারের অর্থ পাঠাতে পারবেন। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে।

অন্য সার্কুলারে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভার্চুয়ালি সম্পন্ন হচ্ছে। এসব সেমিনার ও ওয়েবিনারের অর্থ সেবাদাতা প্রতিষ্ঠানকে পরিশোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারবে। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ টাকা ভার্চুয়াল কার্ড অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ