শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে মামলা

পাঠক প্রিয়

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

ভারতীয় কিছু গণমাধ্যমের ‘কাণ্ডজ্ঞানহীন রিপোর্টিংয়ের’ বিরুদ্ধে মামলা করেছে বলিউডের নামকরা কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি বছরের জুন মাসে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো।

পুলিশের ধারণা, সুশান্ত সিং আত্মহত্যা করেছেন। তবে সংবাদমাধ্যমগুলো মাসের পর মাস ধরে এ সম্পর্কিত মামলা নিয়ে নানা ধরনের সংবাদ পরিবেশন করছে।

জানা গেছে, মামলা করা প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের প্রতিষ্ঠান রয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামীদের চালানো নোংরা প্রচারণার কারণে বলিউডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

মোট ৩৪ জন প্রযোজক এবং চারটি চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান মিলিতভাবে দুটি ভারতীয় টেলিভিশন চ্যানেল এবং চার জন উপস্থাপকের বিরুদ্ধে মামলা করেছে। তবে তারা এখনো অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মামলায় বলা হয়েছে, বলিউডের সদস্যদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে। পুরো বলিউডকে অপরাধীদের মতো উপস্থাপন করে এখানকার সদস্যদের সম্মানের অপূরণীয় ক্ষতি করা হয়েছে। বলিউডকে মাদক সংস্কৃতির সাথে এক করে দেখানো হয়েছে এবং সাধারণ মানুষের মনে বলিউডকে অপরাধমূলক কাজের প্রতিশব্দ হিসেবে তুলে ধরা হয়েছে।

চলতি বছরের ১৪ জুন ৩৪ বছর বয়সী রাজপুতের মরদেহ তার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। সে সময় পুলিশ বলেছিল, সুশান্ত আত্মহত্যা করেছেন।

কিন্তু পরে তার পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণা দেওয়াসহ অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিয়া চক্রবর্তী।

এরপর বলিউডের বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন রাজপুতের মৃত্যুর তদন্তের অংশ হিসেবে। তবে কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ তোলা হয়নি।

সূত্র : বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ