সোমবার, আগস্ট ৩১, ২০২৬

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না; বরং দীর্ঘ সময়ের নীরবতা, দমন-পীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণের অবস্থান স্পষ্ট করবে এবং দেশকে নতুন পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের বিষয় নয়; বরং রাষ্ট্র কোন পথে পরিচালিত হবে, সেই সিদ্ধান্তও জনগণই নেবে।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেন।

গুজব ও অপপ্রচার থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের তরুণ, নারী এবং সাধারণ মানুষের কণ্ঠ যেন আর কখনও হারিয়ে না যায়—এই নির্বাচন তার একটি বড় পরীক্ষা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ