মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

বেসরকারি স্কুল-কলেজে টিউশন ফি আদায়ের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫: শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনার মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও টিউশন ফি সংক্রান্ত নীতিমালা কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত) ২০২৬ অনুসারে শিক্ষার্থী ভর্তি ফি এবং টিউশন ফি সংগ্রহ করতে হবে। বিশেষ করে, টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে ‘নীতিমালা-২০২৪’-এর তফসিল ক, খ ও গ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ১৯ নভেম্বর এই সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশিত হয়েছিল। নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী ভর্তি ও ফি আদায়ে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ