বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

বেলকুচিতে লিগ্যাল এইডের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

পাঠক প্রিয়

মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জঃ বুধবার সকাল ১১ টায় বেলকুচি উপজেলা পরিষদের সভাকক্ষে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এমব্যাসি অফ সুইডেন এর অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা এনডিপির প্রোগ্রাম  সমন্বয়ক মোছাঃ আখতারিয়া বেগম।
সভায় শুরুতেই তিনি ষান্মাসিক কার্যক্রম ও তাদের নেয়া সমাজের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন লিগ্যাল এইড সরকারের এমন একটি শাখা যা সাধারণত দরিদ্র হত দরিদ্র মানুষ কে আইনগত সহায়তা প্রদান করে থাকে।
এটি সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু এটা সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি অবগত না থাকায় এখান থেকে তারা সেবা নিতে পারছেনা । এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে এটার প্রচার প্রচারণা বৃদ্ধি করার উপর গুরুত্ব দিতে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিন,সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা রানা ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক  রেজাউল করিম, বড়ধুল ও রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এনডিপির বেলকুচি উপজেলা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ  ও মাঠকর্মীরা  উপস্থিত ছিলেন  ।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ