রবিবার, আগস্ট ৯, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

শোক পালনের অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণ এবং রাষ্ট্রীয় অতিথিশালা ‘বাংলাদেশ হাউস’-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি দূতাবাসের সব আনুষ্ঠানিক কার্যক্রমে শোকাবহ পরিবেশ বজায় রাখা হচ্ছে।

শোক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে একটি শোক বই খোলা হয়। শোক বইয়ের প্রথম স্বাক্ষর করেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার। তিনি শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এরপর প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিরা শোক বইতে স্বাক্ষর করে প্রয়াত এই রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিশরের কূটনীতিক, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ‘নেপাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর সভাপতি। এছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি দূতাবাসে এসে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোক বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বক্তারা বলেন, তাঁর মৃত্যু শুধু বাংলাদেশের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রীয় শোকের এই কর্মসূচির মাধ্যমে নেপালে বাংলাদেশ দূতাবাস গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে প্রয়াত নেত্রীর স্মরণে শোক প্রকাশ করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ