বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোকবাণী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের জন্য দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি তার শোকবার্তায় জানান, অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়।

উপদেষ্টা আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার অবদানও অবিস্মরণীয়।

তিনি বলেন, বেগম জিয়া কেবল বিএনপির চেয়ারপারসনই ছিলেন না, তিনি সারা দেশের জনগণের নেত্রী ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারিয়েছে, যা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশের প্রতি তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ