বুধবার, জুলাই ৮, ২০২৬

বুধবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, বিটিভি ও বেতারকে ইসির চিঠি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বুধবার ঘোষণা করা হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কমিশন।

সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ইসির জনসংযোগ শাখা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তফসিল উপলক্ষে সিইসির ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। তারা প্রস্তুত থাকবে—এমন নির্দেশ দেওয়া হয়েছে।”

ইসি কর্তৃক পাঠানো চিঠিতে জানানো হয়, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তাৎক্ষণিকভাবে রেকর্ড ও প্রচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই ও প্রচারের প্রস্তুতি জোরদার করেছে। নির্বাচন কমিশনের বুধবারের ঘোষণার দিকে এখন সবার দৃষ্টি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ