বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

বিশ্বজুড়ে মাত্র ২৪ ঘণ্টায় ৯৪টি ভূমিকম্প, রাজধানী ও আশপাশে আরও কম্পন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৩ নভেম্বর – মাত্র একদিনের ব্যবধানে বিশ্বজুড়ে ৯৪টি ভূমিকম্প রেকর্ড করেছে ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম। শুক্রবারের কম্পনের রেশ কাটতে না কাটতেই শনিবার রাজধানী ও আশপাশে ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘন ঘন কম্পন সাধারণভাবে কোনো ভালো লক্ষণ নয়। ভূমিকম্পের ঘনত্ব এবং পুনরাবৃত্তি ভূমিকম্প-প্রবণ এলাকার জন্য সতর্কতার সংকেত হিসেবে দেখা হয়।

রবিবার দুপুরের আপডেটে আর্থকোয়াকট্র্যাকার জানায়, শুধু গত একদিনেই বিশ্বের বিভিন্ন স্থানে ৯১টি কম্পন রেকর্ড হয়েছে। এছাড়া, গত সাতদিনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৫২-এ।

শুক্রবার বাংলাদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানীসহ সারা দেশে অনুভূত হয় কম্পনটি। আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন। কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। এখন পর্যন্ত শিশুসহ ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নরসিংদীতে মারা গেছেন পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন।

শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে দিনের প্রথম মৃদু কম্পন হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে।

এরপর সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় টানা দুটি কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। মাত্র এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর মধ্যে প্রথমটির উৎপত্তিস্থল বাড্ডা এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী।

বিশেষজ্ঞরা জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তারা ভূমিকম্পের সময়ে নিরাপদ স্থানে থাকা, স্থিতিশীল স্থাপনায় অবস্থান করা এবং জরুরি কিট প্রস্তুত রাখার মতো প্রাথমিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ