রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বিশৃঙ্খলা হলো অগ্রগতির বড় শত্রু, বললেন ড. ইউনূস

পাঠক প্রিয়

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮:৩০টায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। এর আগে, দুপুরে ফ্রান্স থেকে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন। ড. ইউনূস তার বক্তব্যে দেশের সংঘাত, সহিংসতা ও অস্থিতিশীলতা কাটিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

প্রথমেই ড. ইউনূস বলেন, “আজ আমাদের গৌরবের দিন। বাংলাদেশ আজ নতুন এক বিজয় দিবস সৃষ্টি করেছে, যা আমাদের আরও মজবুত করে এগিয়ে নিতে হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই তরুণ সমাজকে, যারা এটি সম্ভব করেছে। তারা আজ আমার পাশে রয়েছে।”

তিনি আরও বলেন, “তারা এ দেশকে রক্ষা করেছে এবং নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। আমরা এই পুনর্জন্মের বাংলাদেশকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমাদের শপথ এবং আমরা তা রক্ষা করবো।”

ড. ইউনূস আবেগময় কণ্ঠে স্মরণ করেন আবু সাঈদকে, যিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে অদম্য সাহস দেখিয়েছিলেন। তিনি বলেন, “তারপর থেকে কোনো যুবক-যুবতী আর হার মানেনি। যতই গুলি মারো, আমরা আছি।”

তিনি বলেন, “যার কারণে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। শুধু রক্ষা নয়, এ স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। তা না হলে এ স্বাধীনতার কোনো মূল্য নেই।”

ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা মানে মানুষের নিজের পরিবর্তন, ব্যক্তিগত উন্নয়ন, সুযোগের পরিবর্তন এবং তার সন্তানদের ভবিষ্যতের উন্নতি। আমাদের তরুণ সমাজকে বুঝতে হবে যে, এই দেশটা তাদের হাতে এবং তারা এটিকে তাদের মতো করে গড়তে পারবে।”

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “পুরোনো চিন্তা বাদ দিয়ে সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। সরকারকে দমন-পীড়নের যন্ত্র হিসেবে দেখা যাবে না। সরকারকে মানুষের আস্থাভাজন হতে হবে, যেন মানুষ বিশ্বাস করতে পারে যে, সরকারি লোক মানে তাদের রক্ষক।”

তিনি বলেন, “আমাদের সবার একত্রে কাজ করতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে, যাতে দেশকে অগ্রসর করার পদক্ষেপ নেওয়া যায়।”

দেশবাসীর প্রতি আস্থা রেখে ড. ইউনূস বলেন, “ছাত্ররা আমাকে চেয়েছে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। আমার প্রথম দায়িত্ব হলো দেশে শান্তি ফিরিয়ে আনা। যদি আমার প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে দেখাতে হবে যে আপনারা আমাকে মানেন।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং একে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। আমাদের তরুণরাই এ দেশের ভবিষ্যৎ, তাদের হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ