শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই : প্রধান উপদেষ্টা

পাঠক প্রিয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। আগে জাতীয়...

দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শীর্ষে বাংলাদেশ : সুফি সাগর সামস্

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে মূল্যস্ফীতির হার এখন সবচেয়ে বেশি—এই বাস্তবতা শুধু পরিসংখ্যানগত নয়, এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের...

এসবিএসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কর্পোরেট ডেস্ক কক্সবাজার, হিমছড়ি – সম্প্রতি এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে...

ত্রয়োদশ নির্বাচন : শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের স্বার্থে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল...

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ জানুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত...

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই তার সরকারের মূল লক্ষ্য।’
আজ দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
পরে সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায়ই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ‘বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি, এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, যেটা একটা পরিবার, এটাই হচ্ছে মূল জিনিস। এই পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করার প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশী।’
ন্যায় বিচার হলে সবাই বিচার পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘ন্যায় বিচার হলে কে বিচার পাবে না এটা আমাকে বলেন? এটা কি দেখার সুযোগ আছে? কে কোন ধর্মের, কোন জাতের, কোন সম্প্রদায়ের। এটা কি আইনে বলা আছে যে, এই ধর্মের, এই সম্প্রদায়গুলো এই আদালতে যাবে, ওই সম্প্রদায়গুলো অন্য আদালতে যাবে? আইন একটা, কার সাধ্য আছে এখানে বিভেদ করে?’
সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা বলবেন যে, ‘আমরা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ। আমার সাংবিধানিক অধিকার এই, এটা আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাবেন আর কিছুই চাবেন না। আমরা এসেছি, আমরা এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করুন আপনারা, ধৈর্য ধরেন। কি করতে পারলাম কি পারলাম না, সেটা পরে বিবেচনা করবেন।’
এ সময় ৫৩ বছরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার নির্যাতন ও বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা।

সর্বশেষ সংবাদ

ইরানে সহিংস আন্দোলনে সরকারের পতনের দ্বারপ্রান্তে: জাফর পানাহি

অনলাইন ডেস্ক ইরানের স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি বলেছেন, সহিংস আন্দোলনের কারণে ইসলামী প্রজাতন্ত্রের পতন নিকটবর্তী। শুক্রবার (১৬ জানুয়ারি)...

খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার পর শুরু হওয়া...

যে কারণে ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণা

অনলাইন ডেস্ক ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এককভাবে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের...

উত্তরার সাততলা আবাসিক ভবনে আগুনে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভোরের আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার...

দেহের কোথায় আরবি ২৯ হরফ আছে- পর্ব ১

শাহ অনুরাগ ২৯ হরফের বিস্তারিত এক পোস্ট দিলে পাঠকের ধৈর্য্যচ্যুতি ঘটতে পারে। তাই পর্ব আকারে পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের প্রথম পর্ব থাকল, আলিফ ও...

জনপ্রিয় সংবাদ

পদক উপহার পেয়ে মাচাদোর প্রশংসায় আত্মহারা ট্রাম্প

অনলাইন ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের...

উত্তরার সাততলা আবাসিক ভবনে আগুনে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভোরের আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার...

দীর্ঘ দেড় যুগ পর সিনেমায় ফিরছেন ডলি জহুর

শোবিজ ডেস্ক  দীর্ঘ দেড় যুগ পর সিনেমার পর্দায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালে চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পর থেকে তিনি মূলত...

গাজায় হামাস নির্মূলে নতুন প্রশাসনিক কাঠামো ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক  অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূল করতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গাজা পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক...