মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

বিদেশে অবস্থানরত ২০ হাজার ৮৬২ বাংলাদেশির পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধন

পাঠক প্রিয়

বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকারের অংশগ্রহণ বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ২০ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো অ্যাপভিত্তিক পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়। অ্যাপের মাধ্যমে প্রবাসীরা অনলাইনে আবেদন করে ই-পোস্টাল ব্যালট গ্রহণের সুযোগ পাচ্ছেন। এরপর নির্ধারিত নিয়মে ব্যালট পূরণ করে ডাকযোগে তা পাঠাতে পারবেন।

নির্বাচন কমিশন বলছে, দেশের বাইরে থাকা বিপুল সংখ্যক ভোটারের জন্য প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে। যারা ইতিমধ্যে অ্যাপে নিবন্ধন করেছেন, তাদের তথ্য যাচাই শেষে পর্যায়ক্রমে ব্যালট পাঠানো হবে।

ইসি আরও জানায়, প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে অ্যাপে ধাপে ধাপে নির্দেশনা যুক্ত করা হয়েছে এবং প্রয়োজনে সহায়তা পেতে হেল্পডেস্কও রাখা হয়েছে।

নির্বাচন ও গণভোটের বাকি সময়ের মধ্যে আরও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করবেন বলে আশা করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ