শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবে দেখতে চায় সুপ্রিম কোর্ট বার: ব্যারিস্টার খোকন

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন হলেও এখন এ স্বাধীনতার বাস্তব প্রতিফলন দেখতে চান বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর দেশের মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণ হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

ব্যারিস্টার খোকন আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা শুধু ঘোষণায় নয়, তা যেন বিচারপ্রার্থী সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে সকল পক্ষের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সহসভাপতি তাহমিনা বেগম সন্ধ্যা, সহ সম্পাদক আবদুল করিম, অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফাতিমা আক্তার ও অ্যাডভোকেট মহিউদ্দিন হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আইনজীবীদের পেশাগত পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ