নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মজিবুর রহমান।
এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লিখিত দুই আসনে বিএনপির এই দুই প্রার্থীর নির্বাচন করতে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকল না।
বিস্তারিত আসছে…


