মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

বার্লিনে শান্তি আলোচনা: সংলাপের জন্য প্রস্তুত জেলেনস্কি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বার্লিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ অবসানে তিনি ‘সংলাপের’ জন্য প্রস্তুত রয়েছেন। রোববার এ কথা বলেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, জেলেনস্কি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনায় ইউক্রেন যে সংশোধনী প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে এখনো ওয়াশিংটনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি সব ধরনের সংকেত গ্রহণ করছি এবং আজ যে সংলাপ শুরু হচ্ছে, তার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।”

জেলেনস্কি আরও জানান, বার্লিনে অনুষ্ঠিত এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, “আমরা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করছি। আজ ও আগামীকাল—দুই দিনই এই বৈঠকগুলো বার্লিনে অনুষ্ঠিত হবে।”

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবেই এই বৈঠকগুলোকে দেখা হচ্ছে। বার্লিনের আলোচনায় ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তিপথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান স্পষ্ট হওয়ার আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ