সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

স্টার্ট-আপ খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। এই চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে অর্থ নিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য স্টার্ট-আপ উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করতে পারবে এনসিসি ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার-এর উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও এসএমই বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পুনঃঅর্থায়ন তহবিলের মূল লক্ষ্য হলো দেশব্যাপী নতুন, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও সম্প্রসারণযোগ্য উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদান করা। এর মাধ্যমে স্টার্ট-আপ উদ্যোক্তারা সহজ শর্তে অর্থায়নের সুযোগ পাবেন, যা নতুন ব্যবসা গড়ে তোলা ও বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, এই চুক্তি স্টার্ট-আপ ব্যবসা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সক্রিয় উদ্যোগের প্রতিফলন। একই সঙ্গে এটি সরকারের উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য বাস্তবায়নে কার্যকরভাবে অংশগ্রহণের একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ