রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে সত্তর দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত

পাঠক প্রিয়

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের।

১৫ হাজার ৭শর বেশি নমুনা পরীক্ষা করে সংক্রমিতের এই সংখ্যা পাওয়া গেছে।

এর আগে সর্বশেষ গত ০৭ই সেপ্টেম্বর ২ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিন আক্রান্ত হয়েছিল ২২০২ জন। ওই দিন মারা গিয়েছিল ৩২ জন।

সেদিন পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ছিল ১৪.৩%। আর আজ এই হার ১৩.৫৭%।

এর আগে চলতি মাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ১২ই নভেম্বর। সেদিন ১৮৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছিল।

বাংলাদেশে এরই মধ্যে শীত আসি আসি করছে। গ্রামাঞ্চলে এরই মধ্যে কিছুটা শীতল আবহাওয়া দেখা দিয়েছে।

গত বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে শীতকালে করোনাভাইরাসের প্রকোপ বাড়বে।

পরবর্তী দিনগুলোতে অনেক বিশেষজ্ঞই ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বা সেকেণ্ড ওয়েভ দেখা দেবে এই শীতকালেই।

এর অংশ হিসেবে বিভিন্ন ধরণের প্রস্তুতির কথাও জানানো হয়েছিল। যার মধ্যে একটি ছিল মাস্ক পড়তে জনগণকে উদ্বুদ্ধ করা। এর আওতায়ই নো মাস্ক নো সার্ভিসের মতো কর্মসূচী পরিচালনা করা হয়।

এমনকি বাংলাদেশের কয়েকটি জেলায় মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে জেল-জরিমানার মতো পদক্ষেপ নিতেও দেখা যায়।

আর এরকম ভবিষ্যদ্বানির প্রেক্ষাপটে এখন বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশই উত্থান দেখা যাচ্ছে।

এরই মধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে কথা বলে যানা যাচ্ছে, ক্রমশই সেখানে রোগীল সংখ্যা বাড়ছে। অনেক হাসপাতালেই রোগী ফেরত দেয়া হচ্ছে আসন সংকটের কারণে। সংকট তৈরি হয়েছে আইসিউ বিছানারও।

বাংলাদেশে এ পর্যন্ত মোট সনাক্ত করা হয়েছে চার লাখ ৩৪ হাজার ৪৭২ জন। আর এ পর্যন্ত কোভিড আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২১৫ জনের।

সূএ:বিবিসি

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ