বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাংলাদেশে উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

গাড়িপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দক্ষতা ও উদ্ভাবন সহ আরও অনেক কিছু

পাঠক প্রিয়

শাহবাগে বিক্ষোভ: নিরাপত্তার কারণে মেট্রো ট্রেন থামছে না

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় চলা বিক্ষোভে পুলিশের সঙ্গে...

যুক্তরাষ্ট্র–ইরান চরম উত্তেজনা, ট্রাম্পের নাগালের বাইরে খামেনি

অনলাইন ডেস্ক ওমানের রাজধানী মাস্কাটে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের...

ভোট কেনার অভিযোগ: ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা, টাকাসহ আটক আরেকজন

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কেনার অভিযোগকে কেন্দ্র করে দুইটি পৃথক ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে ঘিরে উত্তেজনা...

নির্বাচনে সহায়ক পরিবেশ রয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে নির্বাচনের জন্য পর্যাপ্ত সহায়ক পরিবেশ রয়েছে এবং আসন্ন নির্বাচনে...

খাবার নিতে নেমে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোরে নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনে...

বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে তাদের সিলায়ন লাইনআপের নতুন গাড়ি বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে নিয়ে এসেছে। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে এই বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

 

 

 

 

 

 

 

 

এ উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি শোরুমে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অন্যন্য অতিথিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এসময় অতিথিরা বিওয়াইডি সিলায়ন ৬-এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান; এবং প্রথম ক্রেতার হাতে চাবি হস্তান্তরের বিশেষ উপস্থাপনার পাশাপাশি, অনন্য উন্মোচন অনুষ্ঠানটি উপভোগ করেন।

এ বিষয়ে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”

বিওয়াইডি সিলায়ন ৬ এর ‘ওশান অ্যাস্থেটিক্স’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ও এই খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা সম্মিলিতভাবে ১০৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ বা তারও বেশি প্রদান করতে সক্ষম। এর জিয়াওইয়ুন ১.৫ লিটারের উচ্চ-দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করা সম্ভব, যা গাড়িপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও এডিএএস, ৩৬০° এইচডি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে – ১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানোরামিক সানরুফ। সিলায়ন ৬ হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে, এই চারটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে। এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।

প্রথম ২০০ গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি’র খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩.৯ লাখ টাকা। বাজারের অন্যান্য প্রতিযোগীর তুলনায় বিওয়াইডি সিলায়ন ৬ একই ক্যাটাগরির গাড়ির ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করেছে। সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি, অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি; এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। ফিল্টার, ব্রেক প্যাড, টায়ার ও অন্যান্য উপকরণের জন্য ৬ মাস বা ৫,০০০ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। এ সমস্ত ওয়ারেন্টি সুবিধা বিওয়াইডি সিলায়ন ৬-কে বাজারের অন্যান্য গাড়ির তুলনায় আরও বেশি অনন্য করে তুলেছে।

এই সফল উন্মোচনের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশে তাদের অবস্থান আরও শক্তিশালী করল; যা আগামীতে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর গাড়ির সম্ভাবনাকে বাস্তবে হাজির করবে। বিওয়াইডি সিলায়ন ৬ এখন টেস্ট ড্রাইভ করা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার...

কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, সারা দেশে সুষ্ঠু ভোট চলছে : সিইসি

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না এবং এ দেশে...

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...

নিশ্চয়ই। এখানে আপনার জন্য অনলাইন পোর্টালে পোস্ট করার উপযোগী একটি সংবাদ খসড়া দিলাম: শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার খুলনা-২ কেন্দ্রে ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা-২ আসনের সোনাডাঙ্গা নবীনগর এলাকার শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার বৃহস্পতিবার বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। সরকারি নথি অনুযায়ী তার...

তারেক রহমান গুলশান মডেল হাইস্কুলে ভোট প্রদান করেছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে...

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক  অপেক্ষার প্রহর শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে...

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে, ধানের শীষের পক্ষে গণজোয়ারের দাবি এ্যানির

অনলাইন ডেস্ক লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ অপেক্ষার পর দেশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ...

মনিপুর কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (সকাল) সাড়ে ৮টার দিকে রাজধানীর মনিপুর উচ্চ...

নিশ্চয়ই। এখানে আপনার জন্য অনলাইন পোর্টালে পোস্ট করার উপযোগী একটি সংবাদ খসড়া দিলাম: শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার খুলনা-২ কেন্দ্রে ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা-২ আসনের সোনাডাঙ্গা নবীনগর এলাকার শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার বৃহস্পতিবার বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। সরকারি নথি অনুযায়ী তার...