মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিয়োগে সৌদির সঙ্গে জি-টু-জি ফ্রেমওয়ার্ক প্রস্তাব

পাঠক প্রিয়

বাসস

সৌদি আরবে বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও স্বাস্থ্যসেবা–সংক্রান্ত পেশাজীবীদের সরকারি পর্যায়ে (জিটুজি) নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত বাংলাদেশ–সৌদি আরব বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসার বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি এবং সুসংগঠিত কর্মী নিয়োগ ব্যবস্থার ওপর জোর দেন।

বৈঠকে সৌদি স্বাস্থ্যখাতে বাংলাদেশি পেশাজীবীদের কর্মদক্ষতা ও সুনামের কথা তুলে ধরে দুই পক্ষই বলেন, জিটুজি ফ্রেমওয়ার্ক বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং মানসম্মত হবে। বিশেষ করে চিকিৎসা, নার্সিং, কেয়ার সাপোর্ট ও টেকনিক্যাল সেবা–সংক্রান্ত খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে এটি মাইলফলক ভূমিকা রাখবে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সরকারি পর্যায়ে একটি সমন্বিত ডাটাবেস, দক্ষতা যাচাই, প্রশিক্ষণ এবং ভাষা-দক্ষতা উন্নয়ন কর্মসূচি জিটুজি ব্যবস্থাকে আরও কার্যকর করবে। একই সঙ্গে সৌদি আরবের জন্য প্রয়োজনীয় স্কিল–ম্যাপিং ও সার্টিফিকেশন বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিধি দল বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, সৌদিতে কর্মরত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। উভয় দেশের যৌথ উদ্যোগ স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও জোরদার করবে।

বৈঠকে প্রস্তাবিত জিটুজি ফ্রেমওয়ার্কের খসড়া পর্যালোচনা, পরবর্তী প্রযুক্তিগত আলোচনা এবং বাস্তবায়ন কাঠামো তৈরির বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। আগামী দিনে এই সহযোগিতা নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টির পাশাপাশি দু’দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ