শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

পাঠক প্রিয়

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে আসছে ইউসিবি পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ -এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য-বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। এছাড়াও, আয়োজনে আরও উপস্থিত ছিলেন বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু মো. জোবায়দুল আলম, বরগুনার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন এবং বরগুনার ইউএও মো. মোস্তাফিজুর রহমান।

মোট ১৮৫ জন্য কৃষি উদ্যোক্তা অনুষ্ঠানে অংশ নিয়ে আধুনিক কৃষি অনুশীলনী সম্পর্কে জানার সুযোগ পান। অংশগ্রহণকারীদের সুবিধার্থে বক্তারা অনুষ্ঠানে ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন কৌশল ও কৃষি প্রণোদনা সংশ্লিষ্ট সহায়তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন জেলার কৃষি উদ্যোক্তারা যেন বর্তমান প্রেক্ষাপটে সফল হতে পারেন এজন্য তাদের প্রয়োজনীয় দক্ষতার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে চলেছে ইউসিবি পিএলসি। আমাদের বিশ্বাস, এ কর্মসূচি তাদের কৃষি বিষয়ক অনুশীলনী সম্পর্কিত কার্যকরী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, যা দীর্ঘমেয়াদে দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখবে।”

ইতোমধ্যেই, ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে তালগাছ রোপণ, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং এআই-চালিত ‘আরও মাছ (মোরফিশ)’ ডিভাইসের মতো কৃষি-সম্পর্কিত স্মার্ট ডিভাইস বিতরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ