বুধবার, জুলাই ২৯, ২০২৬

বছরের প্রথম দিনেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পেয়েছে: উপদেষ্টা বিধান রঞ্জন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বছরের প্রথম দিনেই দেশের প্রাথমিক স্তরের শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “এবারের বইয়ের মান আগের যেকোনো সময়ের তুলনায় ভালো। এটি অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য।” তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট প্রায় ৩০ কোটি বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপিয়েছে সরকার।

জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ বই মুদ্রণ করা হয়েছে। শতভাগ বইয়ের ছাপা, বাঁধাই ও কাটিংয়ের কাজ শেষ করে আগেই দেশের সব উপজেলায় পাঠানো হয়েছে।

তবে মাধ্যমিক স্তরে বই বিতরণে কিছুটা ঘাটতি রয়েছে। এনসিটিবি জানিয়েছে, মাধ্যমিক, দাখিল, দাখিল-ভোকেশনাল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ এখনও চলমান। এ পর্যন্ত ৫৮ শতাংশের বেশি বই সরবরাহ করা সম্ভব হয়েছে। ফলে বছরের প্রথম দিনে মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ