শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বঙ্গবন্ধু বাঙালী জাতির স্বাধিকার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন: ড. কলিমউল্লাহ

পাঠক প্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

শুক্রবার, ২৭ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওয়েবেনার জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। ড. কলিমউল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির স্বাধিকার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। পাকিস্তান আমলে বাঙালী জাতি বিভিন্নভাবে শোষণ ও বঞ্চণার শিকার হয়। এ সকল বৈষম্য থেকে পরিত্রাণ পেতে বঙ্গবন্ধু ধারাবাহিকভাবে শাষকগোষ্ঠীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। ক্রমান্বয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেন স্বাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দু। তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতি রাষ্ট্র হিসেবে আত্নপ্রকাশ করে। আজকের আলোচনায় দিনাজপুর থেকে সূচনা বক্তব্য প্রদান করেন গোলাম মুর্শেদ। তিনি বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সামনে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী জনাব দেওয়ান নুসরাত জাহান। তিনি বঙ্গবন্ধুর শিল্পভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। বঙ্গবন্ধু কৃষিকে গুরুত্ব দেয়ার পাশাপাশি শিল্পকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বঙ্গবন্ধু চা শিল্পসহ ও অন্যান্য শিল্পের উন্নয়নের জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেন।

আজকের আলোচনা সভায় রয়েল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ -এর বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ও সাংবাদিক জনাব দিপু সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে বাংলাদেশ ৯ মাসের মধ্যে স্বাধীনতা লাভ করে। চাঁদপুর থেকে সংযুক্ত হয়ে বক্তব্য উপস্থাপন করেন মোঃ মাসুদ আলম মিল্টন। তিনি বলেন, পলাশীতে যে খুনের রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতি নব্য মীরজাফর দেখতে পেয়েছে। ঘাতকদের খুনের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি পরিশীলিত হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব কাজী নেওয়াজ মোস্তফা জানিপপ-এর এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে আরো বেশি পরিমাণে গবেষণা করার উপর গুরুত্বারোপ করেন। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বঙ্গবন্ধুর শিক্ষা সংস্কার নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। জনাব রহমান বলেন, বঙ্গবন্ধুর শাসনামলে গণশিক্ষা কার্যক্রম চালু হওয়ার পাশাপাশি ১৯৭২ সালে শিক্ষা কমিশন গঠন করেন। এছাড়াও তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা প্রদান ও সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট ‘বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ’ জারি করে এ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করেন।

জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মোঃ কামাল উদ্দিন সকল শহীদের মাগফেরাত কামনা করেন।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ