বুধবার, জুলাই ২৯, ২০২৬

বংশালে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

পাঠক প্রিয়

 

অনলাইন ডেস্ক : রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বংশাল সিক্কাটুলি মাজার গলির একটি বাড়ির নিচতলায় অবস্থিত ছোট একটি জুতার কারখানায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন বলে জানা যায়।

দগ্ধরা জানান, রাতে জুতার কাজ করার সময় কারখানার ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। এসময় তারা ৪ জন দগ্ধ হন। তবে নিজেরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

কর্মীদের ধারণা, জুতার আঠার গ্যাসের মাঝে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, দগ্ধ তিনজনের মধ্যে আমির উদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইন উদ্দিনের ২০ ও রুমানের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কারখানার ভেতরে থাকা কাঁচামালের কিছু অংশ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাড়িটির মালিক ও কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ