সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প শুরু ১০ মার্চ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ঈদুল ফিতরের আগে দেশের ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প শুরু হবে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, প্রথমে পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছে ১৪টি উপজেলা, পরে এই সুবিধা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারিত হবে। সুবিধাভোগী হবেন হতদরিদ্র, দারিদ্র্য ও নিম্নবিত্ত পরিবারের মা-প্রধানরা। প্রতিমাসে প্রত্যেককে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিশ্বাস, ধর্ম-বর্ণ বা দলীয় সংশ্লিষ্টতা বিবেচনা করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। বাছাই হবে না, বরং “ডোর-টু-ডোর” পদ্ধতিতে তথ্য সংগ্রহের মাধ্যমে সব ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডের কার্যক্রমের তদারকির জন্য একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। দ্বিস্তরবিশিষ্ট চেকিং ও রি-চেকিং প্রক্রিয়ার মাধ্যমে ভুল-ভ্রান্তি কমানো হবে।

প্রাথমিকভাবে এক ওয়ার্ডে শুরু হলেও ধাপে ধাপে পুরো ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারিত হবে। প্রধানমন্ত্রী নিজেও নির্বাচিত কোনো উপজেলায় গিয়ে উদ্বোধন করবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ