বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়বে: রিজওয়ানা হাসান

পাঠক প্রিয়

সংসদে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

অনলাইন ডেস্ক জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে...

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে গণতন্ত্রের একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সরকার জনগণের কাছে জবাবদিহির আওতায় আসবে এবং বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু করা সম্ভব হবে।

মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়; এটি এক ধরনের গণভোট। সংস্কারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে। সেই মতামতের ভিত্তিতেই গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হতে পারে।

রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যুক্তি ও তর্কের পরিবর্তে হত্যাচেষ্টার মতো সহিংস পন্থা গ্রহণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটি কাপুরুষোচিত আচরণ, এতে কোনো বীরত্ব নেই। তিনি বলেন, শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কাছে যাওয়ার পথ সবারই জানা।

তিনি আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, নতুন বাংলাদেশে তার কোনো স্থান নেই। এই সরকার তখনই সফল হবে, যখন সুষ্ঠু নির্বাচন, বিচার এবং সংস্কারের লক্ষ্যগুলো বাস্তবায়িত হবে।

উপদেষ্টা জানান, সরকার একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। তবে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি শক্তি সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ অবস্থায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, জনগণকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে, তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাধ্যমতো সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ