শনিবার, জুলাই ১৮, ২০২৬

ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির-ঘেরা কারাগার’ তৈরি করবে ইসরায়েল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রবিবার ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল ১৩ জানায়, দেশটির প্রিজন সার্ভিস বেন-গভিরের এই ‘অস্বাভাবিক প্রস্তাব’ খতিয়ে দেখছে। প্রস্তাবে বলা হয়েছে, বন্দিদের পালানোর সম্ভাবনা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির মোতায়েন করা হবে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত সপ্তাহে বেন-গভির ইসরায়েলি প্রিজন সার্ভিসের প্রধান কমিশনার কোবি ইয়াকোবির কাছে এই ধারণা উপস্থাপন করেন। প্রস্তাবিত কারাগারটি ইসরায়েলের উত্তরের হামাত গাদার এলাকায় স্থাপনের কথা বলা হয়েছে, যা দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি ও জর্ডান সীমান্তের কাছাকাছি অবস্থিত। ওই এলাকায় ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে।

এদিকে, এ ধরনের প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্ট কনেসেটে ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড চালুর একটি বিলও এগিয়ে নিচ্ছেন বেন-গভির। বিলটি অনুযায়ী, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা তাতে অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

গত ১১ নভেম্বর কনেসেটে বিলটি প্রথম পাঠে অনুমোদন পেয়েছে। আইন হিসেবে কার্যকর হতে হলে এটিকে দ্বিতীয় ও তৃতীয় পাঠেও অনুমোদন পেতে হবে।

বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।

সূত্র: আনাদালু এজেন্সি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ