শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে প্রবল টাইফুন ‘ফাং ওয়াং’

পাঠক প্রিয়

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং ওয়াং’। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ রোববার গভীর রাতে টাইফুনটি দেশটির পূর্ব উপকূলে স্থলভাগে আঘাত হানতে পারে। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ঘূর্ণিঝড় এগিয়ে আসতে থাকায় ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকা থেকে এক লাখের বেশি মানুষকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

‘ফাং ওয়াং’ বর্তমানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে সামুদ্রিক ঝোড়ো হাওয়া সৃষ্টি করছে। এতে দক্ষিণ-পূর্বাঞ্চলের দ্বীপগুলোতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে, যা ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করেছে।

এর কয়েক সপ্তাহ আগে ফিলিপাইনে আঘাত হানে আরেকটি শক্তিশালী টাইফুন ‘কালমায়েগি’। সেই ঘূর্ণিঝড়ে প্রাণ হারান অন্তত ২০৪ জন এবং নিখোঁজ হন আরও ১০৯ জন। অবকাঠামো ও কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটি এখনও পুনরুদ্ধারের চেষ্টা করছে।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় হাজারো মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রমের পর উত্তর দিক হয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার ‘কালমায়েগি’ ঘূর্ণিঝড়টি ভিয়েতনামেও আঘাত হানে, এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

সূত্র: ফিলিপাইন আবহাওয়া বিভাগ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ