শনিবার, জুন ২৭, ২০২৬

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

পাঠক প্রিয়

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয় যাচাই...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে...

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা...

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) পাঁচ দিনব্যাপী এই সামিটের মূল সম্মেলনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

দেশের শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ, পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এ আয়োজনের উদ্যোগ নেয়।

আয়োজকদের প্রত্যাশা, পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন। সম্মেলনের প্রথম দিনেই সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণা এবং নীতিগত সুপারিশ তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে এ ধরনের বৃহৎ সাইবার নিরাপত্তা উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, “আয়োজকদের পরিকল্পনার কথা শুনে আমি অভিভূত হয়েছিলাম। এখানে অনেকেই আইটি বিষয়ে দক্ষ এবং বাংলাদেশকে নিয়ে কাজ করতে আগ্রহী। আইটি ও সাইবার সিকিউরিটি খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।”

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, “সাইবার সিকিউরিটি এখন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করতে চাই।”

এর আগে, গত ২৩ জুন থেকে সামিটের প্রথম তিন দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত ‘Practical Cyber Investigation’ কর্মশালা ছিল অন্যতম আকর্ষণ।

এছাড়া ‘DevSecOps for Practitioners’, ‘Master Application Security: Vulnerability Management and Penetration Testing’ এবং ‘Ransomware Mechanics’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। এসব কর্মশালায় সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র‍্যানসামওয়্যার প্রতিরোধ বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

সামিটের সমাপনী অনুষ্ঠান আগামী ২৭ জুন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ

সামিটটি সফলভাবে আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি সহযোগিতা করছে। এছাড়া বিভিন্ন ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

রায়পুরে মা ও তিন মেয়ের হত্যা: ‘এটি রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যু নয়’— এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি...

রাসায়নিকমুক্ত পেঁপে চিনবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে ফল কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে পেঁপের...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিকেল...

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘Closing...

জনপ্রিয় সংবাদ

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি...

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘Closing...

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভুল ও আধুনিক...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিকেল...