সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের ওপর ক্ষুব্ধ এরদোগান

পাঠক প্রিয়

ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যকে খোলাখুলি উস্কানি বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ‘ইসলামী চরমপন্থা’র বিরুদ্ধে ফ্রান্সের সেক্যুলার মূল্যবোধ রক্ষার উদ্দেশ্যে নতুন একটি পরিকল্পনা প্রকাশ করেন ইমানুয়েল ম্যাক্রন।

ফ্রান্সের সেক্যুলারিজমকে রক্ষা করার এক পরিকল্পনা উন্মোচন করতে গিয়ে তিনি বলেন, ‘ইসলাম এমন একটি ধর্ম, যেটি বর্তমান বিশ্বের সব দেশে সংকটে রয়েছে। এটি কেবল আমরা আমাদের দেশে দেখছি- এমনটি নয়।’

ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যে দেশটির মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরদোগানের মতে, এটা হলো সরাসরি উস্কানি দেয়া।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘ইসলাম সংকটে বলে ম্যাক্রন যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উস্কানিও দিয়েছেন। ম্যাক্রন এ কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?

ফরাসি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে এরদোগান বলেন, ম্যাক্রন যে সব বিষয়ে কিছুই জানেন না, সেসব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ঔপনিবেশিক গভর্নরের মতো নয়।

ডয়চে ভেলে জানিয়েছে, ম্যাক্রনের পরিকল্পনা হলো, মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থারও তদারকি করা।

ম্যাক্রন ও এরদোগানের সম্পর্ক এমনিতেই মধুর নয়। আর্মেনিয়া-আজারবাইজান লড়াই এবং পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দুই নেতার বিরোধের মধ্যেই এবার ইসলাম নিয়েও তাদের তীব্র মতবিরোধ সামনে এলো।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ