বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বারদো আর নেই

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্যারিস, ২৮ ডিসেম্বর – ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বারদো ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন রবিবার এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

১৯৫৬ সালের আলোচিত চলচ্চিত্র ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’-এ খালি পায়ে মাম্বো নাচের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন বারদো। অগোছালো চুল, দুর্দমনীয় শক্তি ও সাহসী উপস্থিতিতে তিনি মূলধারার সিনেমায় আগে কখনও দেখা না থাকা এক ধরনের যৌন আকর্ষণ ও মুক্ত নারীত্বের প্রতীক হয়ে ওঠেন। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। ছবিটি পরিচালনা করেছিলেন তার তৎকালীন স্বামী রজার ভাদিম।

এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি আগের যুগের সংযত নারী চরিত্রের ধারণা ভেঙে দেন এবং ১৯৫০ ও ৬০-এর দশকে ফ্রান্সের সাংস্কৃতিক প্রতীকে পরিণত হন। দেশটিতে তিনি পরিচিত ছিলেন শুধু দুটি অক্ষরে – ‘বি.বি.’ নামে।

বারদো ১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন এবং এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। শৈশবের কথা স্মরণ করে তিনি নিজেকে এক সময় ‘লাজুক, চশমাপরা ও রুক্ষ চুলের’ মেয়ে হিসেবে বর্ণনা করেছিলেন। তবে ১৫ বছর বয়সেই তিনি ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন, যা তার মডেলিং ও চলচ্চিত্র জীবনের সূচনা করে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ