মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

প্রার্থীদের হলফনামায় বিদেশি সম্পদ দাখিল বাধ্যতামূলক : দুদক চেয়ারম্যান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সিলেট, ২২ নভেম্বর – দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী হলফনামায় শুধু দেশি নয়, বিদেশি সম্পদের হিসাব বিবরণীও বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।

রবিবার সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে প্রার্থীদের সম্পদ যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় দেশি ও বিদেশি সম্পদের হিসাব গোপন করা হলে তা অন্যায় বলে গণ্য হবে। এছাড়া, যে সমস্ত প্রার্থীর অনাপার্জিত সম্পদ থাকবে, তাদের বিরুদ্ধেও দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় সংস্থাটির সীমাবদ্ধতার কথা তুলে ধরে ড. মোমেন ২০০৮ সালের একটি ঘটনা উল্লেখ করেন। তিনি জানান, সেসময় শেখ হাসিনার হলফনামায় ৫.২১ একর কৃষি সম্পত্তি দেখানো হলেও, দুদকের অনুসন্ধানে ২৯ একর সম্পত্তির সন্ধান পাওয়া যায়। যদিও দুদক তখন তদন্ত করে এই বিষয়টি বের করেছিল, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তখন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ