শনিবার, আগস্ট ২৯, ২০২৬

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ সপ্তম দিন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ সময়ে ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত ষষ্ঠ দিনের শুনানিতে ১০৪টি আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত দেয় ইসি। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর, ৩৪টি আবেদন নামঞ্জুর এবং ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। ওই দিনের শুনানি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। একই দিনে ১৫টি আবেদন বাতিল এবং ৩টি আবেদন স্থগিত রাখা হয়।

বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ সময়ের মধ্যে ১১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া এখনো ৩৩টি আবেদন অপেক্ষমাণ রয়েছে।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অবশিষ্ট আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ