শনিবার, মে ২, ২০২৬

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ: বিচারবিভাগকে রাজনীতির ঊর্ধ্বে যেতে হবে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ তাঁর বিদায়ী অভিভাষণ প্রদান করেন।

প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, বিচারকরা রাজনীতির প্রভাবে থেকে বের হয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারিক দায়িত্ব পালন করবে। তিনি জোর দিয়ে বলেন, “মানুষকে হয়রানি করা বন্ধ না করলে বিচারবিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে।”

ড. রেফাত আহমেদ আরও বলেন, বিচারবিভাগে সংস্কারের প্রাথমিক পর্যায়ে তাঁকে নিজস্ব উদ্যোগে নীরবতা ভাঙতে হয়েছে। পরবর্তী প্রধান বিচারপতিকে সহায়তার জন্য নতুন বিচারবিভাগীয় নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি দেশের বিচারবিভাগকে কখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতে পারেনি উল্লেখ করে বলেন, যদিও বিচারকরা সীমিত লোকবলে কাজ করেন, তবুও মামলা নিষ্পত্তির পরিমাণ অবিশ্বাস্য।

প্রধান বিচারপতি অসৎ ও অপ্রাসঙ্গিক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাচ্ছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গত ২১ সেপ্টেম্বর বিচারবিভাগের সংস্কারের ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেছিলেন। বিদায়ী এই অভিভাষণটি বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে তাঁর শেষ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ