সোমবার, মে ১৮, ২০২৬

প্রত্যাশা পূরণের জন্য ধৈর্য ধরতে হবে: অধ্যাপক ইউনূস

পাঠক প্রিয়

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে)...

পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

অনলাইন প্রতিবেদক বিনোদন অঙ্গনে চেহারার সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি ও বিভিন্ন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এখন অনেকটাই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল...

রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তনে জাতীয় ঐকমত্যে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায়। আর এই...

এনসিপিতে ভাঙন: কমিটি ঘোষণার ঘণ্টাখানেকেই ২২ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় ধরনের সাংগঠনিক সংকটে পড়েছে। নবঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশের কয়েক ঘণ্টার...

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক, সে প্রত্যাশা পূরণে মানুষকে কিছুটা ধৈর্য ধরতে হবে, বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার ১৭দিন পর আজই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক ইউনূস।

২৬ মিনিট দীর্ঘ ভাষণে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কাজে সমর্থন দেয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার প্রস্তুত, কিন্তু সেজন্য ধৈর্য ধরতে হবে।

তিনি বলেছেন, “এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি-বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই একধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে।”

“ছাত্র–জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে।”

দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সব খাতে সংস্কার করা হবে।

আয়নাঘরের মত অপকর্মের বিচার, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুলিশ কমিশন গঠনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া জাতির উদ্দেশে দেয়া নিজের প্রথম ভাষণে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং এজন্য আইনের নিপীড়নমূলক ধারা সংশোধনের কথাও বলেছেন অধ্যাপক ইউনূস।

আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র–জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা।

জুলাই ও অগাস্টে ছাত্রবিক্ষোভ দমনে চালানো নিপীড়ন তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, এ সপ্তাহেই সে কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া জুলাই গণহত্যার স্মৃতি ধরে রাখতে একটি ফাউন্ডেশন গঠন করা হবে, যার চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব পালন করবেন বলে তিনি জানিয়েছেন।

তিনি প্রতিশ্রুতি দেন জুলাই অগাস্ট মাসে ছাত্রদের আন্দোলন দমনে সময় করা গায়েবি সব মামলা প্রত্যাহার হবে।

চলতি মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

পরদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন উপদেষ্টারা।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ