শনিবার, আগস্ট ২৯, ২০২৬

পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই, ফেরত এসেছে সহস্রাধিক ব্যালট: ইসি সানাউল্লাহ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, সোমবার — পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

সোমবার পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছাতে পারেনি। এর মধ্যে মালয়েশিয়া থেকে চার হাজার এবং ইতালি থেকে এক হাজার ছয়শ পোস্টাল ব্যালট ফেরত এসেছে।

তিনি বলেন, ‘প্রবাসীদের অনেকের দেওয়া ঠিকানা অসম্পূর্ণ বা ভুল থাকায় এসব ব্যালট নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে ব্যালটগুলো ফেরত এসেছে।’

পোস্টাল ব্যালট ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটের গোপনীয়তা ও সঠিকতা রক্ষায় কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ