শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

পাঠক প্রিয়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির শীর্ষ সামরিক কমান্ডের মুখপাত্র আলী আবদুল্লাহি আলিয়াবাদি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে জানায়, খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এই জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় ‘গর্বিত, বিজয়ী ও অবিচল’ এবং এই লড়াই পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি জেনারেল আলিয়াবাদি। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় কোনো ধরনের ছাড় না দেওয়ার বার্তা দিতেই এমন অবস্থান প্রকাশ করা হয়েছে।

এদিকে, সংঘাতের ২৫তম দিনেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। অপরদিকে, ইসরায়েলও ইরানের সরকারি ও সামরিক স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও আঘাত হানার দাবি করছে তেহরান।

ক্রমবর্ধমান এই সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যা অন্তত ১৪টি দেশকে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাবিত করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ