রবিবার, জুলাই ১২, ২০২৬

পূবালী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

পাঠক প্রিয়

পূবালী ব্যাংক পিএলসি’র নতুন নিয়োগপ্রাপ্ত ১৫০ জন অফিসারদের জন্য মানব সম্পদ বিভাগ কর্তৃক পাঁচ (০৫) দিনব্যাপী “ওরিয়েন্টেশন প্রোগ্রাম” এর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ

শাহনেওয়াজ খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নবীনদের নিষ্ঠা ও সততার সংগে কাজ করার আহŸান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে নিজেদেরকে ব্যাংকিং সংক্রান্ত সবধরণের জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। পূবালী ব্যাংক সবসময় এ দিকটায় বিশেষ দৃষ্টি দিয়ে থাকে।
ব্যবস্থাপনা পরিচালক নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দৃঢ় সংকল্প, একাগ্রতা, আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে গ্রাহকদের সেবাদানের আহŸান জানান। তিনি বলেন, যথাযথ ও সঠিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অফিসারদের অবশ্যই আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ