সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

পূবালী ব্যাংকে’র ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত

পাঠক প্রিয়

সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে পূবালী ব্যাংকের সকল ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি কক্সবাজারের হোটেল লং বিচ অডিটরিয়ামে দুইদিন-ব্যাপী ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংকের দেশব্যাপী ৫০৮ টি শাখার ব্যবস্থাপক, সকল অঞ্চল প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
সম্মেলনে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে), সিজিএমএ; আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, মুস্তফা আহমদ ও আরিফ আহমেদ চৌধুরী; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার এবং উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালে বিশেষ সাফল্যের জন্য ৫১ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে প্রধান অতিথি পদক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মনজুরুর রহমান উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের আমানত, অগ্রীম ও আমদানী-রপ্তানী ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান। তিনি প্রতিযোগিতামূলক ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি সকলকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার পরামর্শ দেন। শুধু ব্যবসায়িক মুনাফা অর্জন নয়, দেশ ও মানুষের কল্যাণে পূবালী ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের অতীত ঐতিহ্য, ইতিহাস ও কৃষ্টির দিকে দৃষ্টিপাত করে বলেন, দক্ষ কর্মীবাহিনী, সর্বোচ্চমানের অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সর্বাধিক সম্প্রসারিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংকের প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ