বাসস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শূন্যপদ থাকায় এই ১৮০টি পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
নিয়োগগুলো প্রচলিত পরীক্ষা পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করা হবে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত পরীক্ষার মাধ্যমে এই পদগুলোতে নির্বাচিত হবেন।
পুলিশ বাহিনীতে যোগদানের আগ্রহী প্রার্থীদের সময়মতো আবেদন ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


